Posts

Showing posts from March, 2019

মাহীর পহেলা ফাল্গুন

Image
মাহীর পহেলা ফাল্গুন ০০০ আলমগীর জয় ০০০ কুচকুচে কালো ঢেউ খেলানো চুল নেমেছে কোমর ছাপিয়ে। কপালে গোলাকৃতির লাল টিপ যেন অবারিত আকর্ষণ। বাঁকা ভ্রুর নিচে পটোলচেরা চোখ, যেন এখনই কাছে ডাকছে। খাড়া নাকে ঝিলিক দিচ্ছে নাকফুল। তার নিচে ছোট্ট লাল ঠোঁট। এই বুঝি কথা বলে উঠল। উন্নত বুক। মেদহীন পেট। টসটসে কোমর। দুধে আলতা গায়ের রং। সম-সাময়িক উচ্চতার এই ললনাকে দেখে যে কারোরই বুকে একটা মোচর দিয়ে উঠবে। এটাই স্বাভাবিক। এ ধরণের এক ললনাই ক্ষেত্র পেলে পুরো যুব রাজ্যে ভূমিকম্প তুলতে পারে। দরজা খোলা, খাটের উপর পা মুড়িয়ে বসে আছে। লাল কামিজের গলা ভেদ করে উন্নত বুকের প্রসারতা দৃশ্যমান। খোলা চুলে ভাবলেশ মন। ঘরে ঢুকে পরিচয় জিজ্ঞাসা করলেই নম্র সুরে বলল ‘মাহী’। না; এটা কোন অভিনেত্রী মাহী নয়। তবে একথাও ঠিক সৌন্দর্যের দিক থেকে অভিনেত্রী থেকেও কোন অংশে কম নয়। সাথে কেউ আছে জিজ্ঞাসার জবাবে বলল, বাইরে গেছে। একটু পরে সাথের লোকটিও চলে আসে খাবার নিয়ে আসতে দেখা গেল। পুরো নাম মাহীয়া আক্তার। সবে আঠারো পার করেছে। খুলনা জেলার দৌলতপুরের বাসিন্দা। দরিদ্র পরিবারে জন্মের বছর দশেক পরে মা মারা গেছে। ৬ষ্ঠ শ্রেণির সমাপনী দে...