মুলার উপকারিতা
মুলার উপকারিতা __________________ সম্পাদনা: আলমগীর জয় :::::::::::::::::::::::::::::::::::::::: নানা বাড়ির পাশে এক চিলতে জমিতে ছোট বেলায় দেখেছি মামাকে মুলা চাষ করতে। সোমবার আর বৃহস্পতিবার সকাল থেকেই সেই জমি থেকে মুলা উঠানো হত। বড় চারি বা ভাটিতে পানি দিয়ে মুলা পরিষ্কার করে ধুয়ে পাশের তালতলায় বিক্রি করা হত। আমরা খুব বেশি চাষাবাদের মধ্যে নেই। বাজার থেকে আমার দাদা শীতের দিনে মুলা আনতেন। নিজেও ছোট বেলায় মুলা কিনেছি। বহু দিন হলো মুলা কেনা হয়নি। খুব বেশি পছন্দও নয় আমার। মুলা নিয়ে খুব বেশি অভিজ্ঞতাও নেই। আজ সকালে আমাদের আনোয়ার ভাই ’ র টেবিলে ছিলাম। মুলার উপকারীতা বলছিলেন। টেবিলে এসে , নেটে সার্চ দিলাম। দেখলাম মুলা বিশাল উপকারী সব্জি। নেট থেকে সংগৃহিত তথ্যাদি নিম্নে পরিবেশন করা হলো। মুলা Cruciferae গোত্রের জনপ্রিয় সবজি। পাতা ভিটামিন এ , বি ও সি সমৃদ্ধ। আমাদের দেশে সাদা ও লাল দুই প্রকার মুলা দেখা যায়। পুষ্টি গুণের দিক দিয়ে দু ’ টিই সমান...