ফরিদপুর থেকে হারিয়ে যাচ্ছে শিল-পাটা খোঁটানো মিস্ত্রি
ফরিদপুর থেকে হারিয়ে যাচ্ছে শিল-পাটা খোঁটানো মিস্ত্রি ০০০ আলমগীর জয় ০০০ এক সময় গ্রামাঞ্চলের পথে প্রায় দিনই ঝোলা কাধে নানা আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে যাদের দেখা যেত তাদের মধ্যে অন্যতম ছিল শিল-পাটা খোটানো মিস্ত্রি। কালের বিবর্তনে- আধুনিকতার ছোয়ায়, চাহিদার ভিন্ন মাত্রায় এখন আর তাদের সচরাচর দেখা যায় না। এই পেশাটা এখন প্রায় লুপ্ত। কদাচিৎ দেখা মিললেও তাদের সংখ্য নিতান্তই নগন্য। যদিওবা কখনো দেখা যায়, তথাপি তাদের আগের মত ঐতিহ্যবাহী সিস্টেম আর নাই। আগেরকার দিনে সকাল হলেই শিল-পাটা খোটানো মিস্ত্রিরা কাধে একটি ঝোলা নিয়ে বেড়িয়ে পড়তেন। তাদের ঘাড়ে থাকতো দা ধার দেয়ার জন্য পাথর বসানো প্যাডেল আর হাতে থাকতো একটি ছোট ঝোলা বা ব্যাগ। ব্যাগের মধ্যে রাখতেন যন্ত্রপাতি। যন্ত্রপাতি যে খুব বেশি থাকতো তা নয়; ৩/৪ টি হাতুড়ি, ৩/৪ টি ছেনি। হাতুড়ি গুলো বসে কাজ করা যায় এমনভাবে হাতের মাপে তৈরী থাকতো। ছেনি গুলো বেশির ভাগই থাকতো পুরনো। দু একটি ছেনি দেখতে বড়ো আকৃতির পেরেকের মতো । মূলত: ছেনির পেছন দিকে হাতুড়ির আঘাত পড়তে পড়তে থেঁতলে গেছে; তাই পেরেকের মতো লাগতো...