Posts

Showing posts from November, 2018

ইলিশ ভর্তা

Image
                                                                   ইলিশ ভর্তা ০০০ আলমগীর জয় ০০০ এবারের পানি আসতে খুব বেশি দেরী নাই। তাই গিন্নিরে বলে সমিতি থেকে ২০ হাজার টাকা লোন উঠিয়ে জাল কিনে রাশেদ। জালে কাঠি আর পাথর বাঁধছে রাশেদ সেক। তাকে সহযোগিতা করছে ছেলে মামুন। মামুন তার বাপরে বলল প্রত্যেকবারেই বড় বড় ইলিশ মাছ বেইচ্যা ফেলাও; এবার কিন্তু বেচবা না। আমরা বড় ইলিশ মাছের ভর্তা খামু। ‘ছাওয়াল’ মামুনের কথা ফেলতে পারে নাই রাশেদ। গতকাল অনেক গুলো ইলিশ মাছ পেয়েছিল। সোয়া কেজি ওজনের ৪ টা ইলিশ রেখে বাকিগুলো চোরাইভাবে বিক্রি করে ১৭শ টাকা পেয়েছে রাশেদ। আজকে আবারও যাবে নদীতে। আজকেও কিন্তু আমারে নিয়ে যাবা, মামুনের আবদার। এখন আর আগের দিন নাই। দেখস না ম্যাসট্রেট (ম্যাজিস্ট্রেট) আসে, পুলিশ আসে, বিডিআর আসে। একলা ধরা খাইলে একজনেরই জেলে যাওন লাগবো। তোরে নিয়ে আবার বিপদ হইবো ছেলে মামুনকে বলল রাশেদ। মামুন নাছোড় বান্দা। বলল, আমি নাও...

সাদিয়ার গল্প

Image
সাদিয়ার গল্প ০০০ আলমগীর জয় ০০০ অনেকদিন ধরেই চেস্টা করছি একটি গল্প লিখতে; কিন্তু পারছি না। এই ধরুন সাদিয়াকে নিয়ে গল্প লিখবো। অনেকবার ভাবলাম কিভাবে লিখবো, তার জীবনের  কোন দিকটা ফুটিয়ে তুলবো ভেবে পাচ্ছিলাম না। সাদিয়া একেবারে গ্রামের সাদামাটা একটি মেয়ে। পুরো নাম সাথী আক্তার সাদিয়া। এটি কি অরিজিনাল নাকি বানানো নাম, তাও জানি না। কেননা এই লাইনের মেয়েরা একই সময়ে একাধিক নাম ঠিকানা বলতে পারে। এমনকি বাবা বা স্বামীর নামও পাল্টে ফেলে অনায়েসে। আর না পাল্টেই কি করবে? সমাজে অরিজিনাল নাম প্রকাশ পেলে সবাই ঘৃনা করবে। ওদের পরিবারও বেইজ্জতি হবে। কিছুক্ষণ আগেও যে লোকটি ওকে ব্যবহার করে গেল সেও ওদের খারাপ বলে। জেলার ‘গড়ার বিপরীত শব্দ’ উপজেলার ‘বাগান পরিচর্যা পেশা প্লাস গ্রাম’ ইউনিয়নের একটি গ্রামের দিন মজুর পিতা এবং গৃহিনী মাতার বড় মেয়ে ও। আরো দুই ভাই, এক বোন রয়েছে ওদের সংসারে। মোট ছয় জনের সংসার। দিন মজুরী করে সংসার চালানো বাবার পক্ষে কষ্টসাধ্য। গরু পালন, কামলা দিয়ে কোন রকমে সংসার চলেছে। সংসার চালাতে যেয়ে ইতিমধ্যে অনেক টাকা সুদি করে নিয়ে ঋন গ্রস্থ হয়ে পড়েছে। দেখতে সুন্দর, গঠনে...