লাজুক হেমন্তে কৃষকের সাথে ফরিদপুর জেলা প্রশাসকের সুন্দর বিকেল
লাজুক হেমন্তে কৃষকের সাথে ফরিদপুর জেলা প্রশাসকের সুন্দর বিকেল ০০০ আলমগীর জয় ০০০ নয়নাভিরাম অপরূপ সৌন্দর্যময় প্রকৃতি। আকাশ থেকে খণ্ড খণ্ড মেঘ সরে গিয়ে উন্মুক্ত হয় বিশাল নীল আকাশ। ডোবার কিঞ্চিৎ পানিতে ফোটে রূপসী কন্যা কলমি। চোখ আটকে যায় শুকনো জলাশয়ে ঝিমানো কচুরিপানার বেগুনি-শাদা ফুলকলিতে। ঠান্ডাঠান্ডা, অল্পায়ু দিনের শেষ বিকালে কুয়াশার আবছা চাদর প্রকৃতিকে ঢেকে শিশিরের শব্দের মতো নেমে আসে সন্ধ্যা। দূর্বা ঘাসের গায়ে রূপের গয়না পরায় রাতে শিশির। বৃক্ষ রাজি সবুজে ভরা। গ্রামীণ জনপদে শুরু হয় হালকা শীতের আমেজ। স্নিগ্ধ হেসে হাজির হয় সোনার শীষ ঝুম ঝুম ঋতু। যাকে বলে কৃষক মজুরের হাসিমাখা ঋতু। রূপ বৈচিত্র্যে অনন্য প্রকৃতির ভেতর একেবারেই ভিন্নমাত্রার এক লাজুক ঋতু হেমন্ত। জীবন ও প্রকৃতিতে এক আশ্চর্য সময়। এ সময়ে মানুষ মূলত: ফসলের সর্বশেষ পরিচর্যা ও ফসল তোলার কাজে একাগ্র। আদিগন্ত মাঠ জুড়ে রোপিত পেয়াজের প্রাচুর্য, সবুজ স্বপ্ন দুলছে বাতাসে। সূর্যটা মাথার উপর থেকে সরে তখন পশ্চিমে যাত্রা শুরু করেছে। মাঠে কাজে ব্যস্ত শতশত কৃষক কৃষানী। আর এমনই এক সময় হঠাৎই মনভোলানো পরিকল্পনায় ফরিদপুর ...